মাদক বিক্রির প্রতিবাদ করায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৩
মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় গত শুক্রবার বগুড়ার শেরপুর উপজেলার মদনপুর গ্রামে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে মহিলা ও শিশুসহ উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।আহত অমেলা বিবি (৫০), ফরিদা বেগম (৪৫), তাজুল ইসলাম (৩০) ও এনামুল রঞ্জু (৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকির্যাসা দেওয়া হয়েছে।মদনপুর গ্রামের বাসিন্দা সূত্রে জানা গেছে, গ্রামের মজিবর রহমান ওরফে মজনু দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছেন। গ্রামের লোকজন গত শুক্রবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত মজনুর বাড়িতে হেরোইন কিনতে আসা লোকজনকে বাধার মুখে ফিরিয়ে দেয়। পরে লোকজন বাড়ি ফিরে গেলে ওই দিন রাত সাড়ে সাতটার দিকে মজনুর লোকজন হামলা চালায়। এ সময় হামলাকারীদের প্রহারে নয়জন গ্রামবাসী আহত হন। মজিবর রহমান ওরফে মজনু বলেন, ‘আগে হেরোইন বিক্রি করলেও এখন আর করি না। ওই রাতে আমার আত্মীয় মুজাহিদ আমার বাড়িতে এলে গ্রামের লোকজন হামলা চালায়। এতে আমি ও আমার স্ত্রীসহ চারজন আহত হই।’