মাদক বিক্রেতাকে ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গাঁজা বিক্রির অপরাধে শাহীন আলম নামের এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জোনের একদল কর্মকর্তা ফতুল্লার চাঁদমারি বস্তি এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ শাহীনকে আটক করে।পরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহবুব আলমের কার্যালয়ে হাজির করা হলে তাঁকে ওই দণ্ড দেওয়া হয়। নির্বাহী হাকিম মাহবুব আলম প্রথম আলোকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।