প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়ায় এক ইয়াবা বিক্রেতাকে গতকাল মঙ্গলবার এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মো. আব্দুন নূরের (২৮) বাড়ি বাকলিয়ার তক্তারপুল এলাকায়। পুলিশ জানায়, গতকাল দুপুরে তক্তারপুল এলাকা থেকে আব্দুন নূরকে ১৬টি ইয়াবা বড়িসহ পুলিশ গ্রেপ্তার করে। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম তাঁকে কারাদণ্ড দেন। এরপর আব্দুন নূরকে কারাগারে পাঠানো হয়। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, আব্দুন নূরের বিরুদ্ধে মাদক ব্যবসায়ী শাহেদ হত্যা মামলাসহ একাধিক মামলা আছে।