মাদক বিক্রেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর থানার পুলিশের হেফাজতে গতকাল মঙ্গলবার আকিদা খাতুন ওরফে বেগম নামের এক মাদক বিক্রেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌর শহরের তাহেরপুর গ্রামের আবুল কালামের স্ত্রী আকিদা খাতুনের (৪০) বাড়িতে সোমবার রাত পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও আড়াই হাজার টাকাসহ আকিদা খাতুনকে আটক করে। আকিদা খাতুনের পরিবারের অভিযোগ, থানা হেফাজতে পুলিশের নির্যাতনে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর ৬টার দিকে আকিদা মারা যান।