প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সাতকানিয়ায় গত রোববার রাতে পাঁচ মাদক বিক্রেতা, বিভিন্ন মামলার আসামিসহ ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাতকানিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া পৌরসভার সতিপাড়া এলাকার তজুরবো গলিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে ৪৫টি ইয়াবা বড়ি, হেরোইন, গাঁজাসহ পাঁচজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি ও মাদক সেবনের অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।