প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি এলাকায় নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত একই দিনে আরেক অভিযানে পাহাড় কাটার অভিযোগে দুই ভাইয়ের জরিমানা করেছেন। গত রোববার বিকেলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক এ আদালত পরিচালনা করেন।সূত্র জানায়, উত্তর মিঠাছড়ি হাসপাতালপাড়ার মুজিবুর রহমানকে (৪৫) গাঁজা সেবনের অপরাধে এবং ২০ লিটার মদ (তাড়ি) রাখায় একই গ্রামের আরেফা বেগমকে (২৫) আটক করেন আদালত। মুজিবুরকে তিন হাজার এবং আরেফার ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। একই দিনে উপজেলার গর্জনিয়া ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগে দুই ভাইকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।