মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১৩ জনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসা ও সেবনের দায়ে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বুধবার সন্ধ্যায় টঙ্গীর ভরান এলাকার হাজি মাজার ও ব্যাংকের মাঠ বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটজন মাদক ব্যবসায়ী ও পাঁচজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. শাহিনুর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি আটজন মাদক ব্যবসায়ীকে ছয় মাস করে ও পাঁচজন মাদকসেবীকে সাত দিন করে কারাদণ্ড দেন।