মাদক ব্যবসা না করার অঙ্গীকার ১৯ জনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীর চিহ্নিত ১৯ জন মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঈশ্বরদী কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে শহরের ফতে মোহাম্মদপুর লোক ফুটবল মাঠে তাঁরা শপথ নেন।
অনুষ্ঠানে ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ আবু যাহিদ মাদক ব্যবসায়ীদের শপথবাক্য পাঠ করান। প্রধান অতিথি পাবনার পুলিশ সুপার আলমগীর কবির মাদক ব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সিদ্দিকুর রহমান, ইউএনও শাকিল মাহমুদ, এএসপি ফাহমিদা আফরিন, পৌর কাউন্সিলর আলামিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কয়েকজন বলেন, মাদক ব্যবসা ছেড়ে চাকরি খুঁজবেন। অন্যদের মধ্যে যাঁদের স্বল্প পুঁজি আছে, তা দিয়ে তাঁরা ব্যবসা শুরু করবেন।