মাদক ব্যবসা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজংয়ের বোলতলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা হয়েছে। এতে কমিটির সদস্যরা এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার বলেন, উপজেলার প্রতিটি আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা শুরু হলেই প্রথমেই চলে আসে মাদক সমস্যা। উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম, বাজার এমনকি চৌরাস্তায় মাদক পাওয়া যাচ্ছে।
উপজেলার ভাইস চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী বলেন, মাওয়া (বর্তমানে শিমুলিয়াঘাট) হয়ে নৌপথে এবং সড়কপথে মাদক আসছে।