মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সদর দক্ষিণ উপজেলার তাজের ভোমরা গ্রামের মোবারক হোসেনের ছেলে নাসির উদ্দিন ও রসুলপুর গ্রামের ইয়াছিনের ছেলে আবদুল কাদের। তাঁদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
গতকাল আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সোমবার রাতে মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।