প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার বেড়া উপজেলায় গত সোমবার পাঁচ কেজি গাঁজাসহ ইউনুস আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যা ব। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, ইউনুস আলী দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করছিলেন। খবর পেয়ে র্যা ব-১২-এর সদস্যরা ওই দিন রাত আটটার দিকে পৌর এলাকার মৈত্রবাঁধা মহল্লায় অবস্থিত তাঁর বাড়িতে অভিযান চালান। এ সময় ওই ৫ কেজি ৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে থানায় সোপর্দ করে র্যা ব। এ ব্যাপারে র্যা বের উপপরিদর্শক (এসআই) দিলশাদ আলী থানায় মামলা করেছেন। গতকাল মঙ্গলবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।