মাদক ব্যবসার অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের এক নেতাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা মাদক ব্যবসা করার অভিযোগে গ্রেপ্তার করেছেন। তাঁরা গত সোমবার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন। এ সময় ওই বাড়ি থেকে ফেনসিডিলের ৭৫৫টি বোতল উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম আতিক হাসান। তিনি উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। তাঁকে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করার পর সোমবার সন্ধ্যায় রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়।