মাদক ব্যবসার দায়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইয়াবা বড়ি ও চোলাই মদ বিক্রির দায়ে গতকাল সোমবার ফারুক মিয়া ও আহাদ মিয়া নামের দুই ব্যক্তিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে বাঞ্ছারামপুর থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে উপজেলার কদমতলী এলাকা থেকে ফারুক মিয়া এবং শুঁটকিকান্দি এলাকা থেকে আহাদ মিয়াকে গ্রেপ্তার করে। গতকাল তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি