মাদক ব্যবসার দায়ে এক নারীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চট্টগ্রামে মোসাম্মাৎ সখিনা নামের এক নারীকে ছয় মাস কারাদণ্ড ও ৫০০ টাকার আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল বুধবার এই রায় দেন।দুই বছর আগে ২০০৯ সালের ৯ ডিসেম্বর নগরের মাদারবাড়ীর রেল গেটসংলগ্ন বস্তি থেকে ১৬০ পুরিয়া গাঁজাসহ সখিনাকে পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় ২০১০ সালের ২৫ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আর আদালতে অভিযোগ গঠন হয় একই বছরের ২৯ নভেম্বর।আদালত সূত্র জানায়, হাকিম তিনজনের সাক্ষ্যের ভিত্তিতে সখিনাকে দোষী সাব্যস্ত করেন।