মাদক ব্যবসার দায়ে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলায় মাদক ব্যবসার দায়ে যমুনা বেগম (৪৯) নামের একজন নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান বলেন, অধিদপ্তর ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা গতকাল শনিবার দুপুরে জেলার লক্ষ্মীপুরা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ যমুনা বেগমকে গ্রেপ্তার করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ওই দণ্ডাদেশ দেন।