মাদক ব্যবসার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় মাদক ব্যবসার দায়ে মোহাম্মদ ফানছু (৩৩) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার নওগাঁর অতিরিক্ত দায়রা জজ আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ফানছু জেলার ধামইরহাট উপজেলার নামাআঙ্গরত গ্রামের ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৬ সালের ১৭ জানুয়ারি রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ফানছুকে বিপুল পরিমাণ হেরোইনসহ আটক করেন নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ শুনানি শেষে গতকাল এ মামলার রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান। অভিযোগ প্রমাণিত হওয়ায় ফানছুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন তিনি। পাশাপাশি তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় ফানছু আদালতে উপস্থিত ছিলেন।