মাদক ব্যবসায় জড়িত অভিযোগে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার শেলপাড়া এলাকায় গতকাল রোববার রাতে র‌্যাব অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের ঘরে তল্লাশি চালিয়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের এক বছরের কারাদণ্ডাদেশ দেন।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার শেলপাড়া এলাকার হারুন অর রশিদ (৫৮) ও তাঁর স্ত্রী ফুল মেহের (৫০)। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-১-এর সদস্যরা হারুনের বাড়িতে অভিযান চালিয়ে হারুন ও তাঁর স্ত্রীকে আটক করেন। তাঁরা গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা আরা বেগম ওই দম্পতিকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডাদেশ দেন। গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।