মাদক ব্যবসায় বাধা দেওয়ায় হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদার্ত্তী এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গত মঙ্গলবার গ্রামবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও কয়েকজন এলাকাবাসী জানান, কালীগঞ্জের ভাদার্ত্তী এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মঙ্গলবার রাতে মাদক ব্যবসায়ী আরমান হোসেন ও ইমরান হোসেনের লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে গ্রামবাসী ওই দুজনকে মাদক ব্যবসা বন্ধ করতে বললে উভয় পক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ আসেনি।