মাদক ব্যবসায় রাজি না হওয়ায় স্ত্রীকে মারধর, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর কথামতো মাদক পাচার ও বিক্রি করতে রাজি না হওয়ায় স্ত্রীকে মারধর করে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার ঘটনায় আখাউড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।
কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজকাপন ইউনিয়নের হাজীরগল গ্রামের আহম্মদ আলীর মেয়ে তৈরি পোশাক কারখানার কর্মী লিজা বেগম (২৮) বাদী হয়ে গত শনিবার স্বামী লিটন মিয়া, শাশুড়ি নূরজাহান ও দেবর তছির মিয়াকে আসামি করে ওই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ার রাধানগর গ্রামের আবদুল আজিজের সঙ্গে ২০ মে লিজার বিয়ে হয়। বিয়ের এক মাস পরই স্বামী লিটন তাঁকে ইয়াবাভর্তি একটি প্যাকেট দিয়ে শাশুড়ি মালেকা বানুর সঙ্গে ঢাকায় যেতে বলেন।
লিজা মাদকের বিষয়টি আঁচ করতে পেরে ঢাকায় যেতে অপারগতা জানান। এতে স্বামী ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে শাড়ি-গয়না রেখে কিশোরগঞ্জে বাবার বাড়ি পাঠিয়ে দেন।