মাদক ব্যবসায় সহযোগিতা কনস্টেবল প্রত্যাহার
মাদক নিয়ন্ত্রণে তথ্য সংগ্রহে গাফিলতি এবং মাদক ব্যবসায়ীদের সহযোগিতার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল মাহবুবকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভায় বিভিন্ন শ্রেণী-পেশার বক্তাদের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার সকালে তাঁকে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়।সিরাজগঞ্জে সচেতনার মাধ্যমে মাদক ব্যবসা বন্ধ ও মাদকসেবীদের সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ম ৎ স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নির্দেশে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী কমিটির সভায় সব উপজেলায় মাদকবিরোধী উদ্বুদ্ধকরণ সভা করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ওই সভা হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও অতুল সরকার। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। আওয়ামী লীগের নেতা হ্যাভেন মিয়া বলেন, প্রশাসনে যেসব কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলা ও থানাপুলিশ প্রশাসনে কর্মরত, তাঁদের সঙ্গে মাদক ব্যবসায়ীসহ চোরাকারবারিদের অর্থনৈতিক লেনদেনের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠেছে।উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, গ্রামে যুব সমিতি গঠন করে এই সংগঠনের মাধ্যমে যুবকদের উ ৎ সাহিত করা হচ্ছে। ‘মাদককে না বলি’—এ স্লোগান সামনে রেখে প্রতিটি বাড়িতে জরিপ করে মাদকসেবীদের খুঁজে সচেতনার মাধ্যমে সংশোধন করে সামাজিকভাবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।সভায় পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, পুলিশের কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সহযোগিতা করার অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি কনস্টেবলকে প্রত্যাহার করার কথা স্বীকার করে জানান, তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে অভিযোগ উত্থাপন হওয়ায় তাঁকে প্রত্যাহার করা হয়েছে।জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি কেউ এদের বিষয়ে তদবির করেন তাঁকেও এ মামলায় আসামি করা হবে।