মাদক ব্যবসায়ী, দুই বখাটের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্ত্যক্ত করার অপরাধে শেরপুর ও টাঙ্গাইলের সখীপুরে দুই বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটের পাটগ্রামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:শেরপুর: স্কুল শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে শেরপুরে ভ্রাম্যমাণ আদালত সুমন (১৯) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার রাত সোয়া নয়টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান আরা বেগম এ দণ্ড দেন। দণ্ডাদেশ পাওয়া সুমন শেরপুরের শ্রীবরদী উপজেলার পশ্চিম ঝিনিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার রাতেই তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।সখীপুর (টাঙ্গাইল): প্রতিবেশী গৃহবধূকে উত্ত্যক্ত করা ও যৌন হয়রানির অভিযোগে টাঙ্গাইলের সখীপুর উপজেলার আড়াইপাড়া গ্রামের বখাটে জাহিদ হাসানকে (২৭) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে বখাটে জাহিদ ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। গৃহবধূ থানায় অভিযোগ করলে পুলিশ শুক্রবার বিকেলে কচুয়া বাজার থেকে বখাটেকে গ্রেপ্তার করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান বলেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় জাহিদকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।পাটগ্রাম (লালমনিরহাট): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভ্রাম্যমাণ আদালত একজন মাদক ব্যবসায়ীকে দুই বছরের জেল দিয়েছেন। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পাটগ্রাম রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমিনুর রহমানকে (৩৫) তাঁর বাড়িতে ফেনসিডিল ও কোরেক্সসহ আটক করেন।