মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের বড় সেতুর মোড় থেকে গত সোমবার রাতে ভারতে তৈরি ৪০০টি নেশাজাতীয় ইনজেকশনসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার তারাপাশা সতাল গ্রামের হেলালউদ্দিন ও তাঁর স্ত্রী খায়রুন্নেছা এবং দিনাজপুরের হিলি কালীগঞ্জ এলাকার ফজলু ফকির, ছাইদুল ইসলাম ও স্বাধীন। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গতকাল মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।