মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকা থেকে পুলিশ গতকাল শনিবার সকালে আল আমিন নামের এ যুবককে গ্রেপ্তার করেছে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, গোপনে খবর পেয়ে পুলিশ গতকাল বেলা ১১টার দিকে ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে আল আমিনকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে টঙ্গী থানায় একাধিক মামলা রয়েছে।