মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর বাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে এক হাজার ক্যান বিয়ার ও ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় আলতাফ হোসেন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে মৌচাক ফাঁড়ির পুলিশ উপজেলার সফিপুর বাজারের পূর্ব পাশে একটি মাইক্রোবাস থেকে এক হাজার ক্যান বিয়ার উদ্ধার করে। এ সময় পুলিশের মাইক্রোবাসের ভেতরে থাকা মাদক ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ ঢাকা মেট্রো চ ১৩-৮০১৫ নম্বরের মাইক্রোবাসটি আটক করে থানায় নিয়ে যায়।