মাদক ব্যবসায়ী সন্দেহে যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার অভিযোগে রাজধানীর ডেমরা থানার ফখরুদ্দিন মার্কেট এলাকা থেকে গত বুধবার রেজাউল করিম (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ বলছে, ওই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় ধ্বস্তাধ্বস্তির কারণে তিনি আহত হয়েছেন। তবে যুবকের দাবি, তিনি মাদক ব্যবসায়ী নন। চাঁদা না দেওয়ায় পুলিশ তাঁকে মারধর করেছে।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বুধবার রেজাউলের ভাঙারির দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় ১০ বোতল ফেন্সিডিলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।