মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল সদর উপজেলার নড়াইল-যশোর সড়কের গাবতলায় ফিরোজ মোল্লা (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাস্তার পাশে থেকে গতকাল ভোরে লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের বাড়ি উপজেলার চাচড়া গ্রামে। পুলিশ জানিয়েছেন, ফিরোজ মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রামবাসী জানান, ফিরোজ মূলত মাদক বিক্রেতা। মাদক ব্যবসার টাকা-পয়সা ভাগবাটোয়ারা নিয়ে তাঁকে হত্যা করা হতে পারে বলে এলাকাবাসীর ধারণা।