মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে সুনামগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গতকাল সোমবার মানববন্ধন করেছে। এর আগে গত রোববার রাতে ওয়ার্ডের দুই মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওয়ার্ডের তেঘরিয়া এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে হেরোইন, মদ ও গাঁজা বিক্রি করছে। ফলে এলাকার অনেক যুবক নেশার জগতে পা দিয়েছে। নেশার টাকা জোগাড় করতে গিয়ে তারা অপরাধের সঙ্গেও জড়িয়ে পড়ছে। এ কারণে সম্প্রতি এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বেড়ে গেছে।সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, আরজান ও বিল্লাল নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।