মাদক ব্যবসায়ীদের ছাড়াতে গিয়ে হাবিলদার গণপিটুনির শিকার!
ফেনসিডিলসহ জনতার হাতে আটক চার মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে আনতে গিয়ে ঝিনাইদহের মহেশপুর থানার হাবিলদার এমদাদুল হক (৪৫) গণধোলাইয়ের শিকার হয়েছেন। গতকাল রোববার উপজেলার পাতিবিলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসীর অভিযোগ, ওই হাবিলদার ফেনসিডিল ব্যবসায়ী চক্রের একজন সদস্য। পাতিবিলা গ্রামের বাসিন্দা এবং মহেশপুর পৌরসভার সাবেক কমিশনার সাইফুল ইসলাম জানান, চার ব্যক্তি গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে রিকশা ভ্যানে করে একটি বস্তা নিয়ে যাচ্ছিলেন। কয়েকজন গ্রামবাসী গতিরোধ করে তাদের চ্যালেঞ্জ করেন এবং বস্তার ভেতর থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তাঁরা ওই চার ব্যক্তিকে আটক করেন। একপর্যায়ে সেখানে অনেক লোক জড়ো হয়। তারা আটক ব্যক্তিদের ধোলাই দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার ক্যাম্পপাড়ার সেলিম (৪২), মান্দারবাড়িয়ার সাগর (২৫), পুড়াপাড়ার হাবিল (৩২) ও শরিফুল (৩০)। সাইফুল ইসলাম জানান, ওই চারজনকে আটক করার কিছুক্ষণ পর হাবিলদার এমদাদুল হক এসে তাঁদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।