মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষার জন্য গতকাল সোমবার রাজশাহীতে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বেসরকারি সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টা থেকে নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে রাজশাহী থেকে অবিলম্বে মাদকের অবাধ বাণিজ্য বন্ধের দাবি জানান। একই সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে মহানগর পুলিশের সখ্যের অভিযোগ তুলে দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের রাজশাহী থেকে অপসারণের দাবি জানানো হয়।