মাদক ব্যবসায়ীদের হাতে কসবায় পুলিশ লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল শনিবার মাদক ব্যবসায়ীদের হাতে পুলিশের এক কর্মকর্তা লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে আসামি করে মামলা করেছে।পুলিশ জানায়, গতকাল সকাল নয়টায় কসবা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জয় কুমার দে উপজেলার কালিকাপুরে ভারত থেকে বস্তাভর্তি মাদক নিয়ে আসার সময় মাদক ব্যবসায়ীদের ধরে ফেলেন। এ সময় তাঁরা ওই পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করে রেলেলাইনের ওপর ফেলে মাদকের বস্তা নিয়ে পালিয়ে যান।