মাদক ব্যবসায়ীদের হামলায় ঝিনাইদহে তিন পুলিশ আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিল-লেবুতলা গ্রামে গত শুক্রবার একদল মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।আহত ব্যক্তিরা হলেন মহেশপুর থানার এসআই আনোয়ার হোসেন, এএসআই মিলন ওয়াহিদ ও কনস্টেবল মনির হোসেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই গ্রামে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশ। একপর্যায়ে চার বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে রবিউলের সঙ্গীরা হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে আহত করে এবং রবিউলকে ছিনিয়ে নেয়। এ ছাড়া পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ঘেরাও করে রাখে। পরে রাত সাড়ে ১১টার দিকে মাটিলা ক্যাম্পের বিজিবি সদস্যরা তাঁদের উদ্ধার করেন।