মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশ আহত গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বরিশাল কলোনিতে মাদক ব্যবসায়ীরা এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দিয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আহত পুলিশ সদস্যের নাম জামাল হোসেন (৩২)। তিনি দেওয়ানহাট পুলিশ ফাঁড়ির কনস্টেবল। তাঁর মাথায় গুরুতর জখম হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি আছেন।জানা গেছে, সন্ধ্যায় ডবলমুরিং থানার একটি দল উপপরিদর্শক (এসআই) মো. শাহনূরের নেতৃত্বে বরিশাল কলোনি-সংলগ্ন স্টেশন কলোনিতে যায়। তাঁরা ৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ফিরে আসছিলেন। এরপর হঠাৎ পেছন থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী তাঁদের ওপর হামলা চালায়।