মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলায় মাদক ব্যবসায়ী আবদুল কাদেরকে (৫০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও রেজাউল করিম। গতকাল রোববার তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের মধ্য গয়াবাড়ী গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, আবদুল কাদের দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে গাঁজা, ফেনসিডিল, বাংলা মদসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছেন। এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগের পর শনিবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক দ্রব্যসহ তাঁকে আটক করা হয়।