মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ফরিদুল হক (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল সাইফুর রহমান গতকাল মঙ্গলবার এ রায় দেন। সূত্র জানায়, গতকাল সকালে নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ফরিদুল হককে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এরপর তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হাজির করা হয়। ইউএনও তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাক্ষ্য-প্রমাণ ও স্বীকারোক্তির ভিত্তিতে ওই রায় দেন।