মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত ফরিদপুরের ভাঙ্গায় এক মাদক ব্যবসায়ীকে গতকাল মঙ্গলবার কারাদণ্ড দিয়েছেন। র্যাব-৮-এর একটি দল বেলা ১১টার দিকে উপজেলার গজারিয়া গ্রাম থেকে চার বোতল ফেনসিডিলসহ নিজাম মোল্লাকে (৪০) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক ইউএনও বাবর আলী মীর দুপুরে উপজেলা কার্যালয়ে তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।