মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গতকাল রোববার ইব্রাহিম হোসেন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি কুমিল্লার মেঘনা থানার মোহামঞ্চদপুর গ্রামে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, বন্দরের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল দুপুরে গাঁজা বিক্রির সময় ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ইব্রাহিমকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম বদরুন নাহার ওই দণ্ড দেন। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।