মাদক ব্যবসায়ীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে গাঁজাসহ হাতেনাতে ধরে বেলাল হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামে বৃহস্পতিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় ওই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চালানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মহিদীপুর গ্রামের বেলাল হোসেন তাঁর গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজা ও অন্যান্য মাদকা বিক্রি করে আসছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংস্থার পরিদর্শক শরিয়ত উল্লা নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলমকে সঙ্গে নিয়ে হঠাৎ অভিযান চালান। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ বসতঘর থেকে বেলালকে হাতেনাতে আটক করা হয়। এরপর সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেলালকে জেল-জরিমানায় করা হয়।