মাদক ব্যবসায়ীর বাড়িতে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার ফেনসিডিল ব্যবসায়ী সিরাজুল ইসলামের বাড়িতে গত বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, সফিপুর পূর্বপাড়া এলাকার বাসায় সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী রুবি আক্তার দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা বিক্রি করছিলেন। গত ১৩ এপ্রিল পুলিশ রুবিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ওই ঘটনার পরও সিরাজুলের মাদক ব্যবসা অব্যাহত থাকে। পুলিশ জানায়, মাদকসংক্রান্ত পাঁচটি মামলায় সিরাজুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।