মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে সবুজ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহাজাহান কবীর। একই মামলায় আরিফ (২৫) নামের আরেক যুবককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে বিচারক শাহাজাহান কবীর এ রায় দেন। সাজা পাওয়া দুই আসামিই বর্তমানে কারাগারে আছেন। সবুজ শহরের উত্তর ইসলামপুর এলাকার শহিদুল্লা পাঠানের এবং আরিফ একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।