মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে হেরোইন বিক্রিকালে হাতেনাতে আটক নিজাম উদ্দিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। গত মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ আদালত) জালাল উদ্দিন আহম্মদ এ রায় দেন। নিজাম সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের মইয়ারচরের বাসিন্দা। মামলার বিবরণে জানা গেছে, ২০০৬ সালের ১৩ জুলাই রাত নয়টার দিকে মইয়ারচরে র‌্যাব অভিযান চালিয়ে নিজামকে আটক করে।