মাদক ব্যবসায়ীর হামলায় পুলিশ আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে এক পুলিশ আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার পারুয়া গ্রামে অভিযান চালানোর সময় তিনি হামলার শিকার হন। এ সময় পুলিশ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
আহত পুলিশের নাম হাসিবুর রহমান (৩৫)। তিনি ঠাকুরগাঁও জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য। তাঁর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ডিবির ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের এক উপপরিদর্শকের (এসঅই) নেতৃত্বে একদল পুলিশ পারুয়া গ্রামে অভিযানে যায়। সে সময় হাসিবুল ইসলাম ক্রেতা সেজে মাদক ব্যবসায়ী মোকছেদ আলীর কাছে ফেনসিডিল আনতে যান। ফেনসিডিল হস্তান্তরের একপর্যায়ে মোকছেদ পুলিশের উপস্থিতি টের পেয়ে হাসিবুলকে ছুরিকাঘাত করেন। এ সময় হাসিবুল মোকছেদকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন। পরে ডিবি পুলিশের সদস্যরা গিয়ে মোকছেদকে আটক করেন।
লিয়াডাঙ্গী থানার ওসি রুহুল কুদ্দুস এর সত্যতা নিশ্চিত করেছেন।