মাদক মামলায় কারাগারে টঙ্গীর যুবলীগ নেতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গী থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ওরফে বাবলু ও তাঁর দুই সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে র্যাব-১। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের গতকাল রোববার জেলহাজতে পাঠানো হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে আজাদ জানান, গত শনিবার রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর সময় টঙ্গীর স্টেশন রোড থেকে দুই সহযোগীসহ কামরুলকে আটক করেন র্যাব-১-এর সদস্যরা। পরে তাঁর গাড়ি তল্লাশি করে ৩০টি ইয়াবা বড়ি, ১৩ বোতল ফেনসিডিল ও সাতটি বিদেশি বিয়ার পাওয়া যায়। ওই মাদকসহ তিনজনকে গতকাল ভোরে থানায় সোপর্দ করেন র্যাবের সদস্যরা। এ ব্যাপারে তাঁরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। গতকাল ওই তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।