মাদক মামলায় ইউপি সদস্যসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এক ইউপি সদস্যকে আটক করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। তাঁর নাম বেলায়েত হোসেন ওরফে গাঁজা বেলাল (৩০)। তিনি উপজেলার হিঙ্গুলি ইউনিয়ন পরিষদের সদস্য। গত বৃহস্পতিবার রাত প্রায় ১০টায় বারইয়ারহাট পৌরসভা থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় একই স্থান থেকে দুটি ইয়াবা বড়িসহ সুমন নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করে জোরারগঞ্জ থানার পুলিশ।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি গাঁজা বেলালসহ দুজনকে বারইয়ারহাট পৌরসভা থেকে আটক করা হয়েছে। বেলালের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদক মামলাসহ চারটি মামলা রয়েছে।
হিঙ্গুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইফতিখার উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাঁজা বেলাল হিঙ্গুলি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।