মাদক মামলায় মা ও ছেলের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে হেরোইন ব্যবসার দায়ে মা ও ছেলের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম আদালত) মো. নাজির আহমেদ এ রায় দেন।দণ্ডাদেশ পাওয়া মা-ছেলে হচ্ছেন, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উত্তরপাড়া-তেতলী গ্রামের বাসিন্দা পরতিঙ্গা বেগম (৪০) ও তাঁর ছেলে মো. আবদুল কাদির (২৫)। দুজনই কারাবন্দী। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন আদালত। মামলা থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ জুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল দক্ষিণ সুরমা এলাকার আবাসিক হোটেল থেকে ওই মা ও ছেলেকে ১৩০ পুরিয়া হেরোইনসহ আটক করে। র্যাবের ডিএডি আবু তাহের বাদী হয়ে মাদক আইনে মামলা করলে ওই বছরের ২৫ জুন তাঁদের অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।