মাদক মামলায় যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে একটি মাদক মামলায় এস এম বাবলু (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ২ নম্বর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফউজুল আজিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত বাবলু রাজশাহীর গোদাগাড়ী থানার ভগান্দপুর গ্রামের মৃত আবদুল হান্নানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি ফজলুর রহমান জানান, ২০১১ সালের ২৫ জুন নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড থেকে ১০০ গ্রাম হেরোইনসহ এস এম বাবলুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই ঘটনায় ডিবি পুলিশের এএসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে মামলা করে। মামলা চলাকালে বাবলু নিজেকে জাতীয় পাক্ষিক বাণিজ্য বাংলা-এর প্রতিবেদক হিসেবে পরিচয় দাখিল করেন।