মাদক মামলায় হোমিও চিকিৎসক জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে স্পিরিট পানে চারজনের মৃত্যুর ঘটনায় পুলিশ গত রোববার হোমিও চিকিৎসক বিপ্লব কুমার বিশ্বাসকে (৩৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো. সেলিম জানান, তাঁরা কয়েকজন ১৪ জুন মঙ্গলবার রাতে বিপ্লব কুমার বিশ্বাসের দোকান থেকে স্পিরিট কিনে পান করে অসুস্থ হয়ে পড়েন।থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, অসুস্থ কয়েকজনের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে শহরের সেরকান্দি গ্রামের হোমিও চিকিৎসক বিপ্লব কুমার বিশ্বাসকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।স্পিরিট পানের ঘটনায় শহরের দুর্গাপুর কাজীপাড়া এলাকার রিপন হোসেনকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামের সারিজল কসাই (৪০) অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। এ নিয়ে মোট চারজনের মৃত্যু এবং ছয়জন অসুস্থ হয়েছে।