মাদক রাখার অভিযোগে কুয়েতে বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক রাখা ও কারাগারে মাদক পাচারের চেষ্টার অভিযোগে কুয়েতে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতের পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশির কাছে ১০০ গ্রাম হেরোইন পাওয়া গেছে। এ ছাড়া এক কারাবন্দীর সহায়তা নিয়ে ওই ব্যক্তি কারাগারে মাদক পাচারের চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ব্যক্তিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরব টাইমস।