মাদক রাখায় ছয় মাসের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক রাখার দায়ে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের এক নারীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজীজ হায়দার ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন।বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন।