মাদক সেবন ও জুয়া খেলায় কারাদণ্ড, জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের পাঁচবিবিতে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও জুয়াখেলার অভিযোগে গত শুক্রবার রাতে পাঁচ ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করে কারাদণ্ড দিয়েছেন ও জরিমানা করেছেন।পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের সন্তোষ কুমারকে মাদক সেবনের অভিযোগে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন। জুয়াখেলার অভিযোগে সুলতানপুর গ্রামের মো. রনি, মো. মাসুদ, পূর্ব বালিঘাটা গ্রামের নয়ন চন্দ্র মণ্ডল, মোশারফ হোসেন ও খাসবাগুড়ি গ্রামের বাবুল হোসেন নামের প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম এ কারাদণ্ড দেন ও জরিমানা করেন।