মাদক সেবন ও বিক্রির দায়ে তিনজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য সেবন ও বিক্রির অভিযোগে নীলফামারীর ডিমলা উপজেলায় তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার রাতে ও সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এ রায় দেন।রোববার রাতে মাদকদ্রব্য সেবনের অভিযোগে খগাখড়িবাড়ী ইউনিয়নের খগাখড়িবাড়ী গ্রামের আবুল হোসেন (৪২) ও অহেদুল ইসলামকে (৪৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।অন্যদিকে গাঁজা বিক্রির অভিযোগে পশ্চিম খড়িবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী গ্রামের মফিজার রহমানকে (৩৫) রোববার রাতে সুটিবাড়ী বাজার থেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।